রাইসএরজন্যঃ বাসমতি চাল ৪ কাপ, লবণ ১ টেবিলচামচ, লবঙ্গ–১০-১২টা, লেবুররস ১ চাচামচ, ঘি ১ টেবিল চামচ।
মাংসের জন্যঃ মুরগির মাংস ২ কেজি, পেঁয়াজ কুচি ২ কাপ,আদাবাটা ১ টেবিলচামচ, রসুন বাটা ১ টা আস্ত, টকদই ১ কাপ, গরমমশলা গুড়ো ১ চাচামচ,লবণ ২ চাচামচ, চিলি ফ্লেক্স ২ চাচামচ ,লংকা গুড়ো ২ চাচামচ ,জিরা(আস্ত) ১১ চাচামচ, ধনে গুড়ো ১ চাচামচ, তেজপাতা ৪ টা, আলুবোখারা ১০/১2 টা,কালো এলাচ ৪ টা লবঙ্গ ৪/৫ টা, দারচিনি ১/২ টা, শাহজিরা ১/২ চাচামচ , আস্তগোলমরিচ ১ চাচামচ, জায়ফল(আধাভাঙ্গা) ২টা ,এলাচ ১০/১২ টা, জৈত্রী ১ চাচামচ, জাফরান১চিমটি
ভাপার জন্যঃ- ১ চাচামচ জিরা ,অল্প করে কেওড়াজল ,গোলাপজল ,লাল/কমলাফুডকালার ,পুদিনা পাতা ও ধনে পাতা।
প্রণালীঃ
তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে নিতে হবে।তেল থেকে অর্ধেকেরও বেশি পেয়াজ তুলে টাওয়ালে আলদা করে রাখতে হবে। তেলে মাংস ছেড়ে গিয়ে কিছুক্ষণ ভাজতে হবে , আদা- রসুন পেস্ট দিয়ে মাংস কিছুক্ষণ কষাতেহবে। মুরগির জন্য রাখা সব মশলা দিয়ে ৩/৪ মিনিট ঢেকে রাখত হবে , কিছুক্ষণ পর জাফরান দিয়ে আবার ৩/৪ মিনিট ঢেকে রাখতে হবে। জল শুকিয়ে তেল আলাদা হলে তুলে রাখা বাকি পেয়াজ আর টক দই একসাথে পেস্ট করে নিয়ে সেটা মাংসতে দিয়ে দিতে হবে। রান্না হয়ে গেলে ১ চা চামচ গোলাপ জল ও কেওড়া জল দিয়ে নামিয়ে রাখতে হবে।
পাত্রে বেশি করে জল নিয়ে সেটাতে লবণ আর লবঙ্গ দিয়ে ঢেকে রেখে জল ফুটাতে হবে। জল ভালো ভাবে গরম হয়ে গেলে চাল দিয়ে তাতে ১ চা চামচ লেবুর রস আর ১ টেবিল চামচ ঘি দিতে হবে। চাল ৬০% সিদ্ধ হলে জল ঝরিয়ে নিতে হবে। তারপর পাত্রে একটু জিরা ভেজে অর্ধেক চাল দিয়ে মুরগির মাংস আর তার উপর বাকি চাল দিতে হবে। একেবারে উপরে খাবার রং, গোলাপ জল,কেওড়া জল , পুদিনা পাতা ও ধনে পাতা দিয়ে ৩০ মিনিট ভাপে রাখতে হবে। হয়ে গেল আফগান মুর্গ বিরিয়ানি।

No comments:
Post a Comment